বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‎মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

‎মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে পরিবহন শ্রমিকরা। এতে মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা জুড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মহাখালী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করলে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর