বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

সাইবার সিকিউরিটি আইনকে যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

সাইবার সিকিউরিটি আইনকে যুগোপযোগী করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাইবার বুলিং সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

শামা ওবায়েদ বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধসহ অশ্লীল ভাষায় বক্তব্য রোধে এবং সামাজিক অবক্ষয় রোধে সরকার সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগীভাবে প্রণয়ন করবে। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে বর্তমানে যা হচ্ছে, তা থেকে দেশের জনগণকে রক্ষায় সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে। আমাদের লক্ষ্য একটি সঠিক আইন প্রণয়ন করা। যে আইন ইন্টারনেটের খারাপ দিক থেকে মানুষকে রক্ষা করবে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আইসিটি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

শামা ওবায়েদ আরও বলেন, কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করবে। তাদের সবার মতামত নেওয়া হবে।

এসএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর