বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ধানমন্ডি ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম

শেয়ার করুন:

ধানমন্ডি ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- প্রতীকী ছবি।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনের নিচ তলার একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

‎তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের নিচ তলায় সকাল ১০ টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আমাদের ছয়টা ইউনিট কাজ করছে। তবে, এখনো আগুন লাগার কোন কারন জানা যায় নি।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর