বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিরপুরে দেয়াল চাপায় নিহত ১, আহত ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

মিরপুরে দেয়াল চাপায় নিহত ১, আহত ২
রাজধানীর মিরপুর এলাকায় দেয়াল চাঁপায় হতাহতের ঘটনা ঘটেছে। ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় দেয়াল চাঁপায় একজনের মৃত্যু এবং দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের বক্সনগর ৫৪ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন।  আহতরা হলেন- সিরাজ ইসলাম ও অজ্ঞাত। 

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম।

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘একটি পুরান বাড়ি কিনে নিয়েছিল তারা। দুপুরের দিকে বাড়িটি ভাঙছিল। বাড়িটি ভাঙার কাজ প্রায় শেষের দিকে হয়েছিল৷ ঠিক সেই মুহূর্তে ভাঙা বাড়ির দেয়াল এবং পাশে থাকা আরেকটি বাড়ির দেয়াল ভেঙে পড়ে। এ সময় তারা মাঝে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ’

পরে পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর