মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।

শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

শপথ গ্রহণ ও আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে এই উদ্বোধনী সভার মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর