মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার
পুলিশের লুণ্ঠিত অস্ত্র। এর মধ্যে অনেকগুলো উদ্ধার হয়েছে। ফাইল ছবি

গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও সরকারি কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হারানো সরকারি অস্ত্রের সন্ধান বা তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিতে র‍্যাবের হটলাইন নম্বর ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর