মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ছেলেসহ ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান টিম পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

ছেলেসহ ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান টিম পুনর্গঠন

ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও নিয়োগে অনিয়মের অভিযোগে সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, তার ছেলে ইশরার ওসমান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) সাবেক মহাপরিচালক মো. সলিমুল্লাহর বিরুদ্ধে চলমান দুর্নীতির অনুসন্ধান নতুন করে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের দায়িত্বে থাকা কর্মকর্তা অবসরে যাওয়ায় তিন সদস্যের নতুন টিম পুনর্গঠন করেছে সংস্থাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম।

দুদকের উপপরিচালক রাশেদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধানী টিম পুনর্গঠন করা হয়েছে। রাশেদুল ইসলাম ছাড়াও অনুসন্ধান টিমে আছেন দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

‎এদিকে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মাধ্যমে ইয়াসেফ ওসমান তার ছেলে ইশরার ওসমানের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ঠিকাদারী কাজ দেওয়া, বিধি বহির্ভূতভাবে মো. ‍সলিমুল্লাহকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি’র (এলআইবি) মহাপরিচালক পদে নিয়োগ, বিধি-বহির্ভূতভাবে এনআইবি'র ২ জন কর্মকর্তা ছুটিতে থাকাকালীন দুটি বড় প্রকল্পের পিডি'র দায়িত্ব ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

আগে তাদের বিরুদ্ধে এসব অভিযোগের অনুসন্ধানের প্রধানের দায়িত্বে থাকা দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক, উপপরিচালক পিআরএল-এ যাওয়ায় তার পরিবর্তে রাশেদুল ইসলামকে নতুন প্রধান নিয়োগ করে অনুসন্ধান টিম পুনর্গঠন করে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

‎একেএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর