মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লঞ্চ থেকে অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

লঞ্চ থেকে অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড
লঞ্চ থেকে অসুস্থ এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে অসুস্থ এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় এক ব্যক্তি তার অসুস্থ মেয়েকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর থেকে ‘এমভি ইমাম হাসান’ লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে লঞ্চটি নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় পৌঁছালে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এ সময় তার স্বজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লঞ্চে উঠে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রোগীকে সদরঘাটে নামিয়ে সিএনজিচালিত অটোরিকশায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জনসেবায় বাহিনীটি সব সময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর