সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জমি দখল ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের তদন্ত শুরু করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

জমি দখল ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের তদন্ত শুরু করেছে দুদক
ছবি: সংগৃহীত

জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তদন্ত করছে দুদক। 

এছাড়াও, নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম।

‎তিনি জানান, ফেনী-১ এর সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন নোয়াখালী কার্যালয়।

‎এসব অভিযোগের সঙ্গে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীতে তদন্তাধীন মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত করার সুপারিশ করেছে কমিশন।

‎একেএস/এআরএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর