সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন
বদরুদ্দীন উমর।

জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও গবেষক বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় জুরাইন গোরস্তানে কমরেড উমরের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। জাতীয় মুক্তি কাউন্সিলভুক্ত শ্রেণি, গণসংগঠনের পক্ষ থেকেও এসময় শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে (স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে) কমরেড বদরুদ্দীন উমরের ওপর আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

বদরুদ্দীন উমরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভা হবে। ‘বাংলাদেশের বিপ্লবী আন্দোলন ও কমরেড বদরুদ্দীন উমর’ শীর্ষক এই আলোচনা সভায় বক্তব্য দেবেন জাতীয় নেতারা।

মৃত্যুবাষিকী উপলক্ষে আজ চট্টগ্রাম, সিলেট, যশোরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হাশিম ছিলেন তৎকালীন মুসলিম লীগের একজন সর্বভারতীয় নেতা। তিনি ১৯৪৩ সালে বঙ্গীয় মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বদরুদ্দীন উমর কর্মজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বামপন্থী চিন্তাবিদ ও লেখক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

ঊনসত্তরের গণআন্দোলন এবং ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে তার গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার রচিত বইয়ের মধ্যে ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’, ‘সংস্কৃতির সংকট’ ও ‘সাম্প্রদায়িকতা’, ‘বাংলা সাহিত্য ও সমাজ’, ‘ঊনসত্তরের গণআন্দোলন’, ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ ইত্যাদি। স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক বিশ্লেষণ ও মার্কসবাদী দৃষ্টিভঙ্গির জন্য তিনি বুদ্ধিজীবী মহলে আলোচিত ছিলেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর