রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে শপথ পড়াচ্ছেন প্রধান বিচারপতি

শপথ নিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

রোববার (৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সভাপতি পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। 

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ (পাঁচ) বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেকাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর