রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম

শেয়ার করুন:

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পান তারা। সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

fire-badda-3পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ওই দুই ইউনিট পৌঁছানোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় তাদের রাস্তা থেকেই ফিরে যেতে বলা হয়।

fire-badda-2তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর