শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ‘ক্লিনিং ডে’ কর্মসূচি

নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করে পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ডিএসসিসির ১০ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

1

প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে কার্যকর করতে ডিএসসিসি এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স এবং বাসাবাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করা হয়।

একইসঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

3

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ডিএসসিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এমএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর