শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রূপনগরে টিনশেড বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম

শেয়ার করুন:

‎রূপনগরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি।

রাজধানীর রূপনগর এলাকার একটি টিনশেড বাসা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রূপনগরের সেকশন-৫-এর ২ নম্বর সড়কের ৩০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্ষের ভেতর নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে রূপনগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে রূপনগর থানা-পুলিশ ও সিআইডির ফরেনসিক দল কাজ করছে। এ ঘটনায় রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির দল কাজ করছে। অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। থানা-পুলিশের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর