বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মির্জা আব্বাসকে সংসদে স্বাগতম জানালেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

মির্জা আব্বাসকে সংসদে স্বাগতম জানালেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি

চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে স্বাগতম জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশন কক্ষে হুইল চেয়ারে করে প্রবেশ করেন সংসদ সদস্য মির্জা আব্বাস। এসময় তাকে স্বাগতম জানান স্পিকার।

তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ দীর্ঘ পাঁচ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আপনাকে এই সংসদে স্বাগতম জানাচ্ছি।’

এরআগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি দেশে ফেরেন।

গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখানে এতদিন বিশ্রামে ছিলেন তিনি।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর