বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরেকটু সময় লাগবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

‘জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে আরেকটু সময় লাগবে’
সবিচালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত বছরের তুলনায় ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন। এ জন্য আরেকটু সময় লাগবে।

অনুষ্ঠানে এবারের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করার তথ্যও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারও দুই পর্বে হবে বিশ্ব ইজতেমা। ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের কারণে এক বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা হয়নি। আজকে দুই অংশের একটি পক্ষ (মওলানা সাদপন্থি) নিয়ে আলোচনা হয়েছে। এর আগে বেশ কিছুদিন আগে জুবায়েরপন্থি হিসেবে যারা পরিচিত তাদের সঙ্গেও কথা হয়েছে। দুই পক্ষই তাদের প্রস্তাব দিয়েছে, সবার সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে সরকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই এবং গোয়েন্দা বাহিনীর সঙ্গে কথা বলব। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। আমরা চাই যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়। কারণ এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনা ঘটেছে। এজন্য আমরা বিষয়টি লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেব। যেহেতু আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেইনি, এর বেশি এই মুহূর্তে আমরা বলতে পারছি না। 

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর