বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিদ্যুৎ মন্ত্রীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম

শেয়ার করুন:

বিদ্যুৎ মন্ত্রীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি
চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের একপোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

এদিন সকালে তিনি হাসপাতালে গিয়ে টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন মির্জা ফখরুল।

জানা গেছে, চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। শারীরিক অবস্থার ভালো না হওয়ায়  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর