বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘শাহজালালে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, অতিরিক্ত গতিই কারণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম

শেয়ার করুন:

শাহজালালে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, অতিরিক্ত গতিই কারণ
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর তিন সদস্যের মৃত্যুর ঘটনাটি অতিরিক্ত গতির কারণেই হয়ে থাকতে পারে। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, এটি সম্ভবত চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে। জায়গাটি ফাঁকা ছিল। গাড়িটি মোড় নেওয়ার সময় হয়তো গতি বেশি ছিল। অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং ডান দিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান।

মন্ত্রী আরও বলেন, গাড়িটি নির্ধারিত পথে মোড় নিতে না পেরে সামনে চলে যায় এবং আন্ডারপাসের নিচে পড়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাধারণত ওই জায়গায় কোনো গাড়ি যাওয়ার বা নিচে পড়ে যাওয়ার কথা নয়।

তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, তদন্ত কমিটি সব বিষয় খতিয়ে দেখবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি ডিরেক্টর নজরুলকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর