মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পে

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন তিনি। 

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রশংসা করে এই প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার আপনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি তা ভুলব না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’ 

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রইলাম।’

white_house

চিঠিতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের জন্য উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা রয়েছে। বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের সামনে একটি ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে আমি মনে করি।’

চিঠির শেষাংশে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণের জন্য শুভকামনা জানান ট্রাম্প।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর