মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চানখারপুল-বকশীবাজারে ডিএসসিসির সমন্বিত অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

চানখারপুল-বকশীবাজারে ডিএসসিসির সমন্বিত অভিযান
চানখারপুল-বকশীবাজারে ডিএসসিসির সমন্বিত অভিযান। ছবি: ঢাকা মেইল

চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য অপসারণ ও ট্রেড লাইসেন্স যাচাইয়ে সমন্বিত অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ ও মশক নিধন কার্যক্রম চালানো হয়। সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্যও অপসারণ করা হয়।

এ সময় বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং লাইসেন্সের শর্ত না মানার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানকালে ডিএসসিসি প্রশাসক বলেন, অভিযানে প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Untitled-1

তিনি বলেন, পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে। ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে। যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নবায়নের প্রয়োজন হলে তা নবায়ন করতে হবে।

ডিএসসিসি জানিয়েছে, দখলমুক্ত ফুটপাত, পরিচ্ছন্ন পরিবেশ, মশকমুক্ত নগর ও নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এমএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর