মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

পরওয়ারের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

পরওয়ারের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।

সিইসি দফতর সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও ইসি আনোয়ারুল ইসলাম সরকার উপস্থিত আছেন। এছাড়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও আছেন বৈঠকে। সেখানে স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক বিষয়ে আলোচনা হতে পারে। 

অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল আছে বৈঠকে।

এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর