মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

জুডিশিয়াল সার্ভিসের জন্য হবে পৃথক বেতন স্কেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

জুডিশিয়াল সার্ভিসের জন্য হবে পৃথক বেতন স্কেল

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক বেতন স্কেল অনুমোদন করা হবে। এই লক্ষ্যে ইতোমধ্যে পৃথক কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জুডিশিয়াল সার্ভিসের জন্য গঠিত পৃথক কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুমোদন করা হবে। এতে আরও বলা হয়, জুডিশিয়াল সার্ভিসের নতুন বেতন স্কেলও জাতীয় বেতন স্কেল ২০২৬-এর মতো ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে।

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে সরকারি চাকরিজীবীদের মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। আর বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বেতন স্কেল পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হলে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমানো সম্ভব হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুমোদন করা হবে।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর