সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবোঝাই বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবোঝাই বাস
পদ্মা সেতুতে ওঠার সময় উল্টে যাওয়া বাসটি

পদ্মা সেতুতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবোঝাই বাস। গাড়িটি সেতুতে ওঠার সময় উল্টে সড়কের ওপর পড়ে আটজন যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়।   

সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আহতরা হলেন–গুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩),চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী ফাতেমা,শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।

এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। 

তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে ওঠার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও বাসটির প্রকৃত গতিবেগসহ বিস্তারিত বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর