সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

সরকারি ছুটি ২০২৬

৫ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

৫ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা
২০২৬ সালে আর কয়দিন সরকারি ছুটি আছে?

আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। বছর শেষ হতে আর বাকি রয়েছে মাত্র চার মাস। সময়ের সঙ্গে সঙ্গে বার্ষিক ছুটি কমলেও সামনে সরকারি চাকরিজীবীরা আরো পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিনসহ মোট ২৮ দিন সরকারি ছুটি রয়েছে, যার মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

chuti-gov-6a6d79caadc24

আরও পড়ুন: সরকারি ছুটির তালিকা ২০২৬

বর্তমানে সরকারি চাকরিজীবীদের হাতে বিভিন্ন পর্বে মোট পাঁচ দিনের ছুটি বাকি থাকলেও এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। যেমন সেপ্টেম্বর মাসের ৪ তারিখে জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকলেও দিনটি শুক্রবারে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় চাকরিজীবীরা কোনো অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না। অন্যদিকে, অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে মোট দুই দিনের ছুটি রয়েছে, যার মধ্যে ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।

বছরের শেষ মাস ডিসেম্বরেও রয়েছে দুদিনের সরকারি ছুটি। এর মধ্যে ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় চাকরিজীবীরা এই দিনটিতে কোনো অতিরিক্ত ছুটি ভোগ করতে পারবেন না।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর