সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৪ এএম

শেয়ার করুন:

ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ

ঢাকায় পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ।

রোববার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

তিনি বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
 
এ সময় সংসদ সদস্য সাঈদ আল নোমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষ করে তিনি আগামী ২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর