রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর এনআইডির (জাতীয় পরিচয়পত্র) ফটোকপিসহ তাকে হাজির হতে বলা হয়েছে।

‎রোববার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ দফতর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

‎দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত সই করা নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

‎নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপ-পরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়।

নির্ধারিত সময়ে দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক এই সেনাপ্রধানকে অনুরোধ জানানো হয়েছে নোটিশে।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর