স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানীর প্রধান সড়কে চলাচল করতে পারবে না রিকশা।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রিকশা চলাচল নিয়ে এরই মধ্যে আইন করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত হবে।
রাজধানীতে চলাচলের জন্য দুই সিট ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে জানিয়ে মীর শাহে আলম বলেন, ছয় সিটের ই-রিকশা রাজধানীতে চলতে পারবে না এবং এসব যান নিবন্ধনের আওতায়ও আনা হবে না।
তিনি বলেন, ছয় সিটের ই-রিকশাগুলো রাজধানীর বাইরে বিভিন্ন শহর ও অঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে।
এআরএম




