রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৬ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের: স্বাস্থ্যমন্ত্রী
বনানীর শেরাটনে ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালেশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এ সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। ’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে।’

শনিবার (২৭ আগস্ট) ঢাকায় বনানীর শেরাটনে বাংলাদেশ-মালয়েশিয়া চ্যাম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালেশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী৷

Bangladesh_Malaysia_Partnership_Health_Minister_Sardar_Sakhawat_Hossain

বনানীর শেরাটনে ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালেশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন। ’

দুই দেশের মধ্যকার এই সম্পর্ক আরও জোরদার ও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহুদা ওথম্যান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। 

Bangladesh_Malaysia_Partnership
বনানীর শেরাটনে ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালেশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও অতিথিবৃন্দ

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের তাৎপর্য উল্লেখ করে বলেন, ‘এ সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চ্যাম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অ্যাডমিনিস্ট্রেটর মো. ফজলুল হক উপস্থিত ছিলেন৷ 

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর