শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বিদ্যুতে ঢাকাবাসীর জন্য ‘বড় দুঃসংবাদ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়
ঢাকায় লোডশেডিংয়ের একটি মুহূর্ত। ফাইল ছবি

বিদ্যুৎ নিয়ে ঢাকাবাসীকে বড় দুঃসংবাদ দিল পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

সংস্থাটি জানিয়েছে, বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ (শনিবার) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়।

শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বিশ্লেষণ করে এমনটাই জানা গেছে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট। 

এছাড়া চট্টগ্রামে ১৯০, কুমিল্লায় ৩১৫, ময়মনসিংহে ৩৫০, সিলেটে ১৫০, খুলনায় ৩৫০, বরিশালে ১০০, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি ও সংকট সামনে এসেছে। দেশে গ্যাস, বিদ্যুৎ নিয়ে বহুদিন এরকম ভোগান্তির মধ্যে পড়েনি সাধারণ মানুষ।

জ্বালানি বিশ্লেষকরা বলছেন, বর্তমান তীব্র লোডশেডিংয়ের জন্য একদিকে জ্বালানি সংকট অন্যদিকে সরকারের ব্যবস্থাপনার দুর্বলতা দুটোই দায়ী।

দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিপর্যস্ত গ্রাম থেকে শহর। অচলাবস্থা সৃষ্টি হয়েছে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্যে। ঘন ঘন লোডশেডিং মারাত্মক ভোগান্তির কারণ হয়েছে সাধারণ মানুষের জন্য। 

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলেও সারাদেশে লোডশেডিং সাড়ে তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। এ বছর ১০ আগস্টে সর্বোচ্চ তিন হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর