শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীতে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে চেয়ে পুলিশকে ফোন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে চেয়ে পুলিশকে ফোন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় অস্ত্রসহ আত্মসমর্পণ করতে চেয়ে পুলিশকে ফোন করে এক ব্যক্তি। এমন ঘটনায় পুলিশের সঙ্গে র‍্যাব ও ডিবিকে ফোন করা হয়। এ ঘটনায় ভাষানটেকের একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎শনিবার (২৯ মে) দুপুরে ভাষানটেকের ১৬০/বি (বিলাস ভবন) এমএ হালিম রোড বাগানবাড়িতে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, আজ ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা দিয়ে বিদেশি একটি নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে ডিবিকে। ফোন দিয়ে বলে আমার কাছে অস্ত্র রয়েছে। আমি আর অপরাধের পথে চলতে চাই না। আমি ভালো হয়ে যাব। আপনারা এসে অস্ত্র সহকারে আমাকে নিয়ে যান আমি আত্মসমর্পণ করবো। তবে, এ ঘটনাটি সাজানো একটি ঘটনা মনে হলো।

‎এ ঘটনায় ভাষানটেক থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আসলে সেখানে কি হয়েছে আমি জানিনা। এ ঘটনায় আমাদের কিছু জানানো হয়নি। তবে, র‍্যাব ঘটনা শেষে তারা ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

‎তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ উপস্থিত থাকলেও আমি বিষয়টি জানিনা। কাজ শেষ হলে আপনাদের বিস্তারিত জানানো হবে।

একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর