শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী সোমবার (৩১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৯ আগস্ট) ইসির নির্বাচন সহয়তা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।ে 

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। 

ওইদিন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

তিনি আরও জানান, ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধন সময় বাড়ানো হবে। এক্ষেত্রে তাদের সমপূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। 

আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর