শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

যুদ্ধের ধাক্কা কাটিয়ে ছয় মাস পর কুয়েত-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

যুদ্ধের ধাক্কা কাটিয়ে ছয় মাস পর কুয়েত-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট
বাংলাদেশ এয়ারলাইন্সের জাতীয় পতাকাবাহী বিমান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দীর্ঘ ছয় মাসের মতো বন্ধ থাকার পর আবারও কুয়েত-ঢাকা রুটে সচল হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট।

শনিবার (২৯ আগস্ট) থেকে এই রুটে নিয়মিত বিমান চলাচল শুরু হয়েছে।

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব (কুয়েত) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এই তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

তিনি বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে কুয়েত রুটে বিমান বন্ধ ছিল। আজ (শনিবার) থেকে পুনরায় চালু হলো।’

এই রুটে বিমানের ভাড়া কমানোর কথাও জানিয়েছেন কান্ট্রি ম্যানেজার।

এ কে এম ফরহাদ বলেন, ‘প্রবাসীদের কথা বিবেচনা করে এই রুটে আমরা সবচেয়ে কম মূল্যে বিভিন্ন ফেয়ার চালু করেছি।’

তিনি দেশের রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসীদের বিমানে যাতায়াতের আহ্বানও জানান।

এদিকে, কুয়েত থেকে ঢাকার সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

প্রবাসীরা আশা করছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত–বাংলাদেশ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর