শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

‎উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

‎উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১

‎রাজধানীর উত্তরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

‎শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরায় জসিম উদ্দিন অ্যাভিনিউতে মিছিল করেন তারা।

‎বিক্ষোভ মিছিলটি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে করা হয়।

‎এ বিষয়ে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছিল। ওই সময় পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করে।

‎তিনি আরও বলেন, পুলিশ যখন ধাওয়া দেয়, তখন আশেপাশের লোকজনও ধাওয়া দেবে, এটাই স্বাভাবিক। মিছিলকারীদের ধাওয়া দিলে, আশেপাশের লোকজনও ধাওয়া দিয়েছিল।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর