বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সংসদ অধিবেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই এক ঘণ্টার মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংসদ সদস্যদের ওপর হামলা নিয়ে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল তিনটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম বৈঠকের কার্যক্রম শুরু হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম।

এরপর প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে কি না, তা জানতে চান জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্যদের ওপর হামলার বিষয়টি তুলে ধরে বক্তব্য দেন।

home_minister-2জবাব দিতে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সংসদ, শাহবাগ চত্বর নয়। 

এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলের সংসদ সদস্যরা। পরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। অসংসদীয় কিছু হলে তা এক্সপাঞ্জ করা হবে।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর