বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেফতারকৃদের মধ্যে, রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশিয় মদ, পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর