বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে সহায়তা করা এবং দেশে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবা সহজীকরণ এবং বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করছে।

নতুন এ মর্যাদার ফলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর