মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

এবার ডিপিডিসির পরিচালক হলেন সেই ছাদেকুর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

এবার ডিপিডিসির পরিচালন হলেন সেই ছাদেকুর
ডিপিডিসির নতুন পরিচালক ছাদেকুর রহমান

উপসচিব থেকে যুগ্ম সচিব পদোন্নতির পর এবার গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগে পেয়েছেন দায়িত্বে অবহেলার দায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বরখাস্ত হওয়া সেই ছাদেকুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা যায়, গত ২৮ মে ছিল ঈদ উল আযহার দিনে পশুর বর্জ্য অপসারণ দেখতে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় ছাদেকুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছিলেন। 

পরিদর্শনকালে বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। পরে তাঁর তাৎক্ষনিক নির্দেশে ছাদেকুর রহমানসহ দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয়। একই সঙ্গে নির্দেশ ছিল দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল।

কিন্তু গত ৯ জুলাই একযোগেহ ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হলে ছাদেকুর রহমানও পদোন্নতি পান। পদোন্নতির সেই তালিকায় ৬৭ নম্বরে ছিল ছাদেকুর রহমানের নাম।

এই নিয়ে বেশ আলোচনাও হয়েছে প্রশাসনের ভেতরে-বাইরে। এবার সেই কর্মকর্তা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে।

বিইউ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর