মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

গাড়ি চাপায় ওয়াসার কর্মী ‍নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

গাড়ি চাপায় ওয়াসার কর্মী ‍নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে গাড়িচাপায় মো. শামীম নামে ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শামীমের গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার পাইকখন্দ বারাদিয়া গ্রামে। ঢাকায় গত ২৫ বছর ধরে ওয়াসায় কাজ করছিলেন তিনি। 

থানা পুলিশ জানিয়েছে, আজ ভোরে ওয়াসার কাজ করছিলেন শামীম। এ সময় একটি চলন্ত গাড়ি এসে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

এ ঘটনায় কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তারা মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত চালককে আটকের পাশাপাশি গাড়ি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর