মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইকালে ৫ জন হাতেনাতে আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ী থেকে ৫ ছিনতাইকারী গ্রেফতার
যাত্রাবাড়ীতে ছিনতাইকালে আটককৃত পাঁচজন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছিনতাইকালে পাঁচজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

তারা হলেন- রাজিব হোসেন রাজু (২০), শিশির হোসেন (২০), শফিকুল (২৭), রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) দিনগত রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ছিনতাইকালে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। যেকোনো অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর