মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীতে যুবককে তল্লাশি করে ২৫০০ ইয়াবা জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে যুবককে তল্লাশি করে ২৫০০ ইয়াবা জব্দ

রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ কামরান ওরফে রেজা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানা সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পীরেরবাগ ভাঙ্গাব্রিজ সংলগ্ন সাজেদা মোটরসের সামনে পাকা রাস্তায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেল চালক পুলিশের সংকেত অমান্য করে কৌশলে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার দেহ ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে প্রায় ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই যুবক জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদক সংক্রান্ত মামলা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর