মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন ইউনুস আলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন ইউনুস আলী
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। সোমবার (২৪ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। সোমবার (২৪ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার পিতার নাম মো. তৈয়ব আলী এবং মাতার নাম মোছা. আফলাতুন। তার স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী (জাফরটলী) গ্রামে। রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন কিংবা মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

আরও পড়ন: লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-২ পদমর্যাদায় ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’-এর ধারা ৫-এর (২) অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর