মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

দীর্ঘ প্রতিক্ষার পর আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:৪০ এএম

শেয়ার করুন:

দীর্ঘ প্রতিক্ষার পর আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন
দীর্ঘ প্রতিক্ষার পর আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন

‎দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলকে মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। এ সময় তার র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

‎সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

‎বাংলাদেশ আনসার সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,দীর্ঘদিন পদবঞ্চিত থাকার পর প্রতিক্ষার অবসান হয়েছে। অবশেষে ১৮ তম বিসিএস কর্মকর্তা মো. সাইফুল্লাহ রাসেল পদায়ন পেয়েছেন। এতে তার পেশাদারিত্ব এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।  

2

‎অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক যথাযথ যোগ্যতা এবং সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারীত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার প্রশংসা করেন। 

আরও পড়ুন: আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

‎তিনি আশা প্রকাশ করেন যে, এই পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাহিনী সুবৃহৎ পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরো আশা প্রকাশ করেন যে, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার পেশাদারিত্ব এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।  

‎অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক, জেলা কমান্ড্যান্টগণ উপস্থিত ছিলেন। 

‎একেএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর