নরসিংদী সদরের গাবতলী মারাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলী সোহান (১৩) ৪০ দিন ধরে নিখোঁজ। গত ১৫ জুলাই থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
সোহানের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার ঘটনায় তার মা তাকে মারধর করেন। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ১৭ জুলাই নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোহানের বাবা আলিম উদ্দিন জানান, তার ছেলের সন্ধান পেতে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছেন। কেউ সোহানের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে নরসিংদী সদর থানায় জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি।
এআর




