সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর স্ত্রীসহ তিনজনের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর স্ত্রীসহ তিনজনের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী এবং তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

‎রোববার (২৩ আগস্ট) অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

‎পুলিশ জানিয়েছে, এসব ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করছিল ওই প্রতারক। এছাড়া আরও অনেকের নামে একাধিক আইডি ও পেজ তৈরির কথা জানিয়েছে পুলিশ।

‎এর আগে কারকান রানার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে (রোববার) বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

‎এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর