সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাই সনদ বাস্তবায়ন ও ভারতীয় চুক্তি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

জুলাই সনদ বাস্তবায়ন ও ভারতীয় চুক্তি বাতিলের দাবি
‘ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। ছবি: ঢাকা মেইল

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও ভারতে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং ভারতের সঙ্গে করা ‘ক্ষতিকর ও অসম’ চুক্তি বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় ‘ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি ডা. ফরিদউদ্দিন আহমদের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা ভারতে মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও নিপীড়নের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী ও অসম চুক্তি বাতিলের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার আলোকে ভারতের সঙ্গে বিদ্যমান বিভিন্ন চুক্তি ও সম্পর্ক পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।

এ সময় তারা ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিও জানান। সমাবেশ থেকে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর