রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, মামলা ৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, মামলা ৪০
ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫৮ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করে। 

অভিযানকালে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, তিনটি ফয়েল পেপার, পাঁচটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের পাইপ, একটি কর্ক, দুটি কয়েন, পাঁচটি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর