রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। এর ফলে অনলাইন পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে তাদের সংবাদ কার্যক্রম পরিচালনার আইনি সুযোগ পেল।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলা এডিশনের ওপর জারি করা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর এক আদেশে নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।  এ সিদ্ধান্তের পর নিবন্ধন ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় বাংলা এডিশন। সেই আবেদনের ধারাবাহিকতা ও পর্যালোচনার পরই চূড়ান্তভাবে স্থগিতা‌দেশ প্রত্যাহা‌রের সিদ্ধান্ত এলো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘বাংলা এডিশন’। 

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতা, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরাও সেখানে সংহতি জানান।

সূচনালগ্ন থেকেই জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, মুসলিম বিশ্বের নানা সংকট, গণমানুষের মৌলিক অধিকার রক্ষা এবং আগ্রাসন-বিরোধী অবস্থানের খবর প্রকাশ করে পাঠকপ্রিয়তা পায় পোর্টালটি। তবে যাত্রা শুরুর মাত্র কয়েক মাসের মাথায় নিবন্ধনের স্থগিতাদেশ আসায় বড় ধাক্কা খেয়েছিল প্রতিষ্ঠানটি।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর