রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সাতসকালে দফতরে নতুন তথ্যমন্ত্রী, ফুল দিয়ে বরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:১১ এএম

শেয়ার করুন:

সাতসকালে দফতরে নতুন তথ্যমন্ত্রী, ফুল দিয়ে বরণ
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সচিবালয়ে নিজ দফতরে অফিস করছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে ৬ নং ভবনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন মন্ত্রী। তারপর সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (২১ আগস্ট) নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আন্দালিব রহমান পার্থ। পরে রাতে তাকে তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে গেজেট প্রকাশিত হয়।

শনিবার অন্যান্য মন্ত্রীদের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে যান আন্দালিব রহমান পার্থ। সপ্তাহের প্রথম কর্মদিবসে তিনি যোগ দিলেন নিজ দফতরে।

বিএনপি ক্ষমতায় আসার পর এই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল জহির উদ্দিন স্বপনকে। তাকে মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর