শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন
নতুন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর এখন আলোচনার কেন্দ্রে—কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নতুন দায়িত্ব বণ্টনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে সাচিং প্রু জেরীকে। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

Minister22

নতুন চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী যুক্ত হওয়ায় পুরনোদের অনেকেই দফতর হারাতে পারেন। কাউকে উপদেষ্টা এবং কাউকে অন্য দফতরে দেওয়া হতে পারে।

বর্তমান তথ্যমন্ত্রীর দায়িত্ব থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হতে পারে বলে জানা গেছে।

বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলে এখন এই দায়িত্বে থাকা শামা ওবায়েদকে অন্য কোনো মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে।

তবে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগির প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর