রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপনাদের সার্বিক সহযোগিতায় ভোটদান কর্মসূচি সম্পন্ন করেছি। এখন ভোট গণনতার পালা। গণণার শেষে এখানে ফলাফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণের শেষে সিইসি এসব কথা বলেন।
তবে ভোট গণনার সময় বিরোধীদলের অধিকাংশ আসন ফাঁকা দেখা গেছে। পাবনা-১ আসন থেকে জয়ী জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ হাতে গোণা কয়েকজন জামায়াত দলীয় এমপিকে অধিবেশন কক্ষে দেখা গেছে। বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জামায়াতের প্রথম সারির সকল নেতাই অনুপস্থিত ছিলেন। তবে ভোট গণনার সময় ট্রেজারি বেঞ্চের সকল আসন পরিপূর্ণ ছিল।
আরও পড়ুন:
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ
এছাড়া ভোট গণনার সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদসহ কয়েকজনকে দেখা গেছে।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে দেখা গেছে ভোট গণনার সময়।
বিইউ/এএস




